বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরার তালায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (১০ মার্চ) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি ও তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ তৌহিদুর রহমান।

সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির তালার পিওসিইপি মোর্শেদা আক্তার ও মাহফুজা খাতুন।

এ সময় ১০ জন কে পুরষ্কৃত করা হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিওসিইপি মোর্শেদা আক্তার জানান, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন অর্থাৎ ছবি এঁকে ক্যানভাস তৈরি করে নারী নেতৃত্বের বিকাশ ফুটিয়ে তোলা হয়। দেশব্যাপি বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে নারীদের নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগী শক্তি হিসাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় “নেতৃত্বে নারীর সমান অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমাজে নারীর সার্বিক উন্নয়নে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত