মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রলারডুবির ২১ দিন পর আশাশুনির কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপকূলে আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ ২১ দিন পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) রাত ১০টার দিকে কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক আব্দুল আজিজ মোড়ল (৬৩) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মুন্সি মানিক মোড়লের ছেলে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, কুড়িকাউনিয়া ভাঙন পয়েন্টে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে রাতেই এলাকাবাসীর সহায়তায় কপোতাক্ষ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ট্রলারডুবিতে নিখোঁজ আব্দুল আজিজ মোড়লের বলে শনাক্ত করা হয়।

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, আম্ফানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে গিয়ে গত ১৬ ফেব্রæয়ারি ট্রলারডুবিতে নিখোঁজ হন তিন শ্রমিক। এর মধ্যে বাবর আলী সরদার (৪৫) ও শফিকুল ইসলাম সানার (৪৮) মরদেহ করা উদ্ধার হলেও আজিজ মোড়ল নিখোঁজ ছিল।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়া এলাকায় খালের সৃষ্টি হয়। গত ১৬ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে একটি ট্রলারে করে ১২ জন শ্রমিক বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হয়। নিখোঁজ তিনজনের মধ্যে ১৮ ফেব্রুয়ারি বাবর আলী সরদার (৪৫) ও ১৯ ফেব্রুয়ারি শফিকুল সানার (৪৮) মরদেহ উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডলবিস্তারিত পড়ুন

  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়