বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মারুফার পড়াশোনার দায়িত্ব নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির

সাতক্ষীরা মেডিকেলে চান্স পাওয়া তালার জেলেপল্লীর  মেধাবী মেয়ে মারুফা খাতুনের পড়াশোনার দায়িত্ব নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রবিবার  (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মারুফা ও তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক মারুফার পরিবারের সার্বিক খেঁাজ খবর নেন। মারুফার মেডিকেলে পড়াশোনার জন্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মারুফার পিতা আজিত বিশ্বাস, মা তাসলিমা বেগম এসময় উপস্থিত ছিলেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, জেলা প্রশাসক মহাদয় মারুফা ও তার পরিবারের সাথে দেখা করেছেন। তিনি মেডিকেলে পড়াকালীন সকল খরচ বহনের আশ্বাস দেন।

প্রকাশ, মারুফা এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। তালার জেয়ালা নলতা মৎস্যজীবী বাবা আজিজ বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ