শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

তালায় উন্নয়ন প্রচেষ্টার সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এঁর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। রোববার (২১ আগস্ট) সকালে তালার মাঝিয়াড়ায় অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রটি পরিদর্শন করেন।

এসময় বিশ^ ব্যাংকের প্রতিনিধি দলে সিনিয়র এনভায়র্নমেন্টাল স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার উন জু এলিসনের নেতৃত্বে ৬ সদস্যের দলটি পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ও এসইপি প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহম্মদ, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২০ আগস্ট) সকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা তালা উপজেলার জেয়ালা গ্রামের ঘোষ পাড়ায় পরিবেশসম্মত ও নিরাপদ গাভিপালন, দুগ্ধজাত পণ্য উৎপাদন, উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক স্থাপিত কমিউনিটি ভিত্তিক গোবর সংগ্রহ কেন্দ্র, ড্রেনেজ সিস্টেম, গোবর থেকে পরিবেশগতভাবে নিরাপদ গোবর সার (ভার্মি কম্পোস্ট) ও ্ট্রাইকো কম্পোস্ট তৈরির কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ঘোষ পাড়ার শতাধিক খামারি ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

বিকালে দলটি পাইকগাছার বোয়ালিয়ায় মৃৎশিল্পীদের কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়াও তারা প্রকল্পের আওতায় গঠিত পরিবেশ ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে বর্জ্য বস্থাপনা ও পরিবেশগতভাবে নিরাপদ পণ্য উৎপাদনে স্থানীয় খামারিদের প্রশংসা করেন বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর প্রতিনিধি দল।

এ বিষয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ও এসইপি প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহম্মদ বলেন, “ক্ষুদ্র-উদ্যোগসমূহে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা এক রকমের অনুপস্থিত ছিলো। অথচ বাংলাদেশের মোট জিডিপি’র প্রায় ২৫ শতাংশের যোগান দেয় এই খাত। তাই এসইপি-এর আওতায় আমরা টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ধারণা যুক্ত করেছি। আর এই বিষয়ে উন্নয়ন প্রচেষ্টা জেয়ালা গ্রামকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে”।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহায়তায় এবং বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে পাঁচ বছর মেয়াদী সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)। প্রকল্পটির আওতায় দেশব্যাপী ৩০টি ব্যবসা উপখাতের আওতায় ৬৪টি উপ-প্রকল্প বাস্তবায়ন করছে ৪৭টি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান। ক্ষুদ্র-উদ্যোগসমূহে পরিবেশগতভাবে টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য ৫০ হাজারেরও অধিক ক্ষুদ্র-উদ্যোগে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক