রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের জন্য ‘নোংরা কাজ’ করেছি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করেছেন, পাকিস্তান তিন দশক ধরে কিছু ‘সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা ও অর্থায়ন’ করে আসছে।

ভারতের সংবাদমাধ্যম ডব্লিউআইওনিউজ (wionews)-এর প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজকে আসিফ বলেন, ‘আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই নোংরা কাজটি করে আসছি। এটি একটি ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের উপস্থাপক ইয়ালদা হাকিম প্রশ্ন করেন, ‘সশস্ত্র সংগঠনগুলোকে তো অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের?’ এ প্রশ্নের জবাবে আসিফ ওই মন্তব্য করেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি পাকিস্তান ‘সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে ৯/১১-এর পরে মার্কিন যুদ্ধে যোগ না দিত, তাহলে পাকিস্তানের ইতিহাস থাকত এক অনবদ্য।’

একই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পহেলগামে হামলার পর ভারতের পদক্ষেপগুলো দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু করতে পারে।

তিনি উল্লেখ করেন, দুটি দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের সম্ভাবনা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত, কারণ উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে।

ভারতের সাথে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’ বলেও জানান আসিফ। তিনি বলেন, ‘ভারত যা কিছু শুরু করবে, তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া পরিমাপ করব। এটি হবে একটি পরিমাপিত প্রতিক্রিয়া…যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এরকম কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!