শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তুরাগ নদে ট্রলারডুবি: মায়ের পর মেয়ের লাশ উদ্ধার, মোট ৭

ঢাকার গাবতলীসংলগ্ন তুরাগ নদে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী রূপায়ণ বেগমের (৩০) পর তার মেয়ের লাশও উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠে রূপায়ণ বেগমের লাশ। আর মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে তিন বছর বয়সি মেয়ে জেসমিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ।

এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার হলো।

নৌপুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার সকালে ডুবে যায়।

ট্রলারে থাকা ১০ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করলেও সাতজন নিখোঁজ ছিলেন।

দুর্ঘটনার দিন পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে রূপায়ণ বেগমের ছেলে আরমান (৪), রূপায়ণের বোন শিউলি বেগম (২০) এবং শিউলির ছেলে ইমরানও (৩) ছিল ওই পাঁচজনের মধ্যে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ