শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সাতক্ষীরা পাসপোর্ট অফিস

দালালদের স্বর্গরাজ্য আর দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সাতক্ষীরা পাসপোর্ট অফিস। সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোন কাজ হয় না। সকাল ৯টায় অফিস শুরু হলে প্রথমে কোন দালালের কয়টি পাসপোর্ট ছাড়া হবে, কোন দালালের কয়টি পাসপোর্ট এন্ট্রি হবে, কোন দালালের কয়টি পাসপোর্টের ছবি তোলা হবে। এসব ঠিক হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের রুমে দালাল চক্রের প্রতিনিধি ও অফিসের নির্ধারিত কর্মচারীর আলোচনার মাধ্যমে। দৈনিক পাসপোর্ট প্রতি কমিশন ১০০০-৩০০০ টাকা পর্যন্ত নির্ধারণ হয়। পাসপোর্টের সংখ্যা কমবেশি হলে কমিশন ওঠানামা করে।

সরজমিনে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে একাধিক দিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান করে দেখা গেছে দালাল বা নির্ধারিত কম্পিউটারের দোকান ছাড়া সরাসরি কেউ ফরম জমা দিতে গেলে সেই ফরমের নানারকম ভুল বের করে আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া হয়। আবার ওই একই ফরম কোনো দালালের মাধ্যমে জমা দিলে সাথেই জমা নেওয়া হয়।

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, লাইনের (দালাল) মাধ্যমে আসা অর্থাৎ ১৫০০ থেকে ৩ হাজার টাকা দিলে ত্রুটিপূর্ণ কাগজপত্র দিয়েও দ্রুত সময়ে তৈরি হয়ে যায় পাসপোর্ট। এভাবে জেলার কলারোয়া, শ্যামনগর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকার ভুয়া ঠিকানা র কাগজপত্র দিয়ে সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে ম্যানেজ করে দেদারসে তৈরি করে নিচ্ছে পাসপোর্ট। এমন কিছু তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হবে।

অভিযোগে জানা গেছে, বর্তমান সহকারী পরিচালক সাজাহান কবির যোগদানের পর থেকে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে গড়ে উঠেছে শক্তিশালী এক দালাল চক্র। এই চক্রের মাধ্যমে প্রতিদিন সহকারী পরিচালক বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।

এদিকে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সরাসরি দূর্নীতির সাথে জড়িয়ে পড়ায় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায়, দরিদ্র মানুষ পাসপোর্টের জন্য ফরম জমা দিতে এসে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে। কিন্তু তাদের পাসপোর্ট জরুরি দরকার হওয়ায় কেউ অভিযোগ দিতে সাহস পায় না। কারন সাধারণত মানুষের জরুরি চিকিৎসা, শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত বিষয়, আবার অনেকের বিদেশে ব্যবসায়িক কাজে এবং কারো জরুরি বিদেশ ভ্রমণের মতো বিষয় থাকায় সহকারী পরিচালকের দূর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছে না।

এসব দূর্নীতি, অনিয়মের বিষয়ে জানতে সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবিরের কাছে সরাসরি তার অফিসে যোগাযোগ করা হলে তিনি কিছু কাগজপত্রের বিষয় এড়িয়ে যান। এবং কিছু বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত