দেবহাটায় এনাফ ক্যাম্পেনের উদ্বোধন


দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এনাফ ক্যাম্পেনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে দেবহাটা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সুশীলনের ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সেলিম। দেবহাটা এপি’র সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিভিন্ন গ্রুপের সদস্যরা।
এসময় ০-১৮ বছর বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াতে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। সেই সাথে শিশুদের শারীরিক ও মানসিক ভাবে বেড়ে উঠতে বাল্যবিবাহ বন্ধ করতে সবাইকে এক সাথে কাজ করার অনুরোধ জানানো হয়। আগামী অর্থবছর ২৫ সালে এই ইনাফ ক্যাম্পেনটি সারা বছরব্যাপী পরিচালিত হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
কুমিল্লা নগরে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন


