রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জি,আর মামলা প্রত্যাহার ও ক্রিমিনাল রিভিশন মামলা খারিজের দাবিতে বাদীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পদ্ধতিগত ক্রটির কারনে ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিলকৃত জি,আর-৩৩০/২৪(আশাঃ) মামলাটি প্রত্যাহার করার আবেদনের পরও বাদীর অজ্ঞাতসারে তৃতীয় পক্ষ কর্তৃক জজ আদালতে এক ক্রিমিনাল রিভিশন ৩৮৬/২৪ মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনির কল্যানপুর গ্রামের হাজী মিনাজউদ্দীন এর ছেলে মামলার বাদী মোঃ আব্দুল মজিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একপর্যায়ে গত ৫ আগষ্ট সরকার পতনের পর ছাত্র জনতা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বাড়ির সামনে পৌছালে জাকির মিছিলে গুলি চালায়। এ সময় আমার চাচাতো শ্যালক কল্যানপুর গ্রামের নূর হাকিম ঘোরামীর ছেলে আবুল বাশার আদম (২২) মারা যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি। যার নং সি,আর ৩৩০/২৪(আশাশুনি)। বিচারক দাখিল কৃত নালিশী দরখাস্তটি এজাহার হিসাবে গণ্য করে পুলিশ রিপোর্ট দাখিলের জন্য আশাশুনি থানার ওসিকে নির্দেশ দেন। উক্ত আদেশের প্রেক্ষিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ আদালতকে এই মর্মে অবহিত করেন যে, একই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে থানায় একটি মামলা রুজু হয়। জি,আর নং- ১৭৪/২০২৪(আশাঃ) এবং উক্ত মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। এমতাবস্থায় বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট গত ৫ সেপ্টেম্বর একই ঘটনা নিয়ে দুইটি মামলা দায়ের হওয়ায় ফৌজদারী কার্য্যবিধি ২০৫ ডি ধারা মতে সি,আর-৩৩০/২৪(আশাঃ) নং মামলার কার্যক্রম স্থগিত করেন এবং বর্নিত অবস্থায় জি,আর-১৭৪/২৪(আশাঃ) নং মামলার তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সহ আগামী ৩০ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য্য করেন। আব্দুল তিনি আরো বলেন, আদালতে দাখিলকৃত সি,আর-৩৩০/২৪(আশাঃ)নং মামলার বিষয়বস্তু সংক্রান্তে প্রত্যক্ষদর্শী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সাক্ষ্য প্রমানাদি সংগ্রহ করে পরে জানতে পারলাম যে, আমার দাখিলকৃত মামলাটির ঘটনা প্রবাহ প্রকৃত অবস্থার পরিচায়ক নয়। এমতাবস্থায় আমি পদ্ধতিগত ক্রটির কারনে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে গত ১৭ সেপ্টেম্বর পৃথক দরখাস্ত দ্বারা বর্নিত সি,আর-৩৩০/২৪(আশাঃ) নং মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করলে ম্যাজিষ্ট্রেট পৃথক কাগজে আমার জবানবন্দি লিপিবদ্ধ করেন এবং আগামী ৩০ অক্টোবর প্রত্যাহার সংক্রান্ত আদেশের জন্য দিন ধার্য্য করেন। তিনি অভিযোগ করে বলেন ইতিমধ্যে আমার পূর্বের নিয়োগকৃত আইনজীবীগণ ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দাখিলের সময় আমার নিকট থেকে একাধিক কাগজে স্বাক্ষর করে নেন। পরবর্তীতে আদালত প্রাঙ্গনে এসে জানতে পারি যে, আমার পক্ষে বিজ্ঞ দায়রা জজ আদালতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রদত্ত সি,আর-৩৩০/২৪(আশাঃ) নং মামলার গত ৫/০৯/২৪ ও ৯/০৯/২৪ তারিখে আদেশের বিরুদ্ধে এক ক্রিমিনাল রিভিশন ৩৮৬/২৪ নং মামলা দায়ের করা হয়েছে যা আমার অজ্ঞাত সারে করা হয়েছে। আমি নিজে স্বপ্রনোদিত হয়ে আদালতে কোন রিভিশন মামলা দায়ের করিনি। পূর্বের নিয়োগকৃত আইনজীবীগনের সঙ্গে মত পার্থক্য দেখা দেওয়ায় পরবর্তীতে ভিন্ন আইনজীবী নিয়োগ করি। তথাপিও পূর্বের নিয়োগকৃত আইনজীবীগণ তৃতীয়পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে আমার স্বার্থে পরিপন্থি বর্নিত মামলা সংক্রান্তে পদক্ষেপ গ্রহণ করে চলছে-যা আইন ও ন্যায় বিচারের পরিপন্থি, আমার স্বার্থের পরিপন্থি বিধায় আমি নিন্দা জ্ঞাপন করছি। তিনি পদ্ধতিগত ক্রটির কারনে আদালতে দাখিলকৃত জি,আর-৩৩০/২৪(আশাঃ) নং মামলাটি প্রত্যাহারের জন্য গত ১৩ সেপ্টেম্বর দাখিলকৃত আবেদনটি মঞ্জুরপূর্বক যাতে নিষ্পত্তি হয় এবং একই সাথে তার স্বার্থের পরিপন্থি ক্রিমিনাল রিভিশন ৩৮৩/২৪ নং মামলাটি খারিজ হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লা নগরে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন

পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

  • ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী