রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কিশোরী সংঘের প্রশিক্ষণ ও চেক বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষণ ক্লাস ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলায় কিশোরীদের বাল্য বিবাহ, বয়ঃসন্ধি কালের পরিচিতি, ইভটিজিং, কু-সংস্কার ও সঞ্চয়ী মনোভাব তৈরী সহ বিভিন্ন সচেতনতা বৃদ্ধির শিক্ষা প্রদান করা হয়।

এছাড়া কিশোরীদের বাল্য বিবাহরোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ ভবিষ্যতে সঞ্চয়মুখি করতে প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা নেওয়া হয় এবং সরকার প্রনোদনা দেয় জমাকৃত সঞ্চয়ের দ্বিগুন। এসব কিশোরীরা ১৮ বছরের পূর্বে বিয়ে করা যাবে না সহ অন্যান্য শর্তে এ সুবিধার আওতায় এসেছে।

উক্ত প্রশিক্ষণ ক্লাসে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মোঃ সোহরাব হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষিকা সাহিনা আক্তার।

অনুষ্ঠানে কিশোরী সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী ও একজন কিশোরী সদস্য পূজা রানী মন্ডলের বয়স ১৮ বছর পূর্ন হওয়ায় এবং অবিবাহিত থাকায় তার নিজস্ব জমাকৃত সঞ্চয় ৪২শত টাকা এবং সরকারী প্রনোদনা ৮৪শত টাকা ও ব্যাংক লভ্যাংশ একশত টাকা সহ সর্বমোট ১২ হাজার ৭শত টাকার চেক অতিথির মাধ্যমে প্রদান করা হয়।

একই সাথে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের মাধ্যে ন্যাপকিন প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক