শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

দেবহাটায় জাতীয় শোক দিবস, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম ও শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তোজা মোহাম্মাদ আনারুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, প্রকৌশলী শোভন সরকার, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আগামী ৫ আগষ্ট শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী এবং ৮ আগষ্ট বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিষ্কৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী শোক ব্যাচ ধারন এবং ওই দিন জাতীয় পতাকা অর্ধনিমিত ও জাতীয় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি ওবিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ওবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত
  • দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ
  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ