শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় যুব নীতি কার্যকর বাস্তবায়নে অধিপরামর্শ সভা

দেবহাটায় জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

রূপান্তরের প্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন বাচ্চু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা সাইকো সোশাল কমিটির সভাপতি আব্দুল ওহাব, , প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, প্রজেক্ট অফিসার সুমিত শাহরিয়ার, রূপান্তরের উপজেলা সমন্বয়ক মিনহাজুল হক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার সহ ইউনিয়ন নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। এসময় জাতীয় যুব নীতির ধারা-১৩ এর আলোকে সুস্থ সমাজ বিনির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ২০১৬ সালের হলি অর্টিজন বেকারিতে উগ্রবাদীদের ভয়াবহ হামলার উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এজেন্ডা হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি সাপোর্ট মেকানিজম এই প্রকল্পের অংশীজন। জাতীয় যুব নীতি ২০১৭ বিষয়ে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভায় পিসক্লাবের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ আগামীতে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাজেটে স্বল্প ভাবে যুবকদেরকে উজ্জীবিত করতে আর্থিক বরাদ্দ রাখার সুপারিশ করা হয়।

জাতীয় যুব নীতিমালায় যুবকদের দক্ষতা বৃদ্ধি আর কর্মক্ষেত্র সৃষ্টি নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি যুব সংগঠনের বিকাশ এবং দেশপ্রেম নৈতিকতার সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনায় যুব অংশগ্রহণকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন