শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভূয়া পরীক্ষার্থী দিয়ে দাখিল পরীক্ষা! উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের পদত্যাগ

দেবহাটা প্রতিনিধি: নাংলা ঘোনাপাড়া রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি পদ থেকে পদত্যাগ চেয়ে সুপারকে পত্র দিয়েছেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) তারিখে এক লিখিত পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগ পত্র দেন তিনি। এর আগে শিক্ষার্থী নয় এমন এবং একই ছাত্রীদের দিয়ে বার বার পরীক্ষা দিয়ে এমন জালিয়াতি করে এমপিও ছাড় সহ অপকর্মের বিষয়ে স্থানীয় সামছুর রহমান নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি অনুসন্ধান পরবর্তী বিভিন্ন পত্রিকায় একটি সচিত্র সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাাহী অফিসার ওই প্রতিষ্ঠানের সুপারকে তলব করেন। সেই সাথে মাদ্রাসার সুপার আবুল বাশারকে ১৮ পরীক্ষার্থীর কাগজপত্র দাখিল করার নির্দেশ প্রদান করেছেন। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান ওই মাদ্রাসার সভাপতি পদে অব্যহতি পত্র জমা দিয়েছেন।

খোঁজনিয়ে দেখা গেছে, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ঘোনাপাড়া রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ২০২৩ সালে এমপিও হয়। বর্তমানে প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী সরকারি বিধি মোতাবেক বেতন ভাতা পাচ্ছেন। কিন্তু অভিযোগ আছে, যে সব শিক্ষার্থী দেখিয়ে এমপিও’র ছাড় করা হয়েছে।

তা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ রয়েছে। তারই সত্যতা মিলেছে এবারের দাখিল পরীক্ষায়। ওই প্রতিষ্ঠানটিতে ১৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনে ৭ জন উপস্থিত ছিল। ২য় দিন পরীক্ষার আগে ভুয়া পরীক্ষার্থীদের বিষয়টি জানা জানি হলে এরপর থেকে আর কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ে আলোড়ন সৃষ্টি হলে বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করে মাদ্রাসার সুপার আবুল বাশার। এর আগে ওই প্রতিষ্ঠান থেকে একাধীক শিক্ষককে এমপিও’র পূর্বে অন্যায় ভাবে বাদ দিয়ে মোটা অংকের অর্থ নিয়ে নতুন শিক্ষক পদায়ন করার অভিযোগ আছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

তবে অনেকের দাবি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও চলমান এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান নিজেকে বাঁচাতে সভাপতি পদ থেকে পদত্যাগ পেতে সুপারের বরাবর এ পত্র দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন