শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদি আরবকে ৬০০ একর জমি দিচ্ছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চেয়েছে সৌদি আরব। সেই জমি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

চট্টগ্রামের মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ৬০০ একর জমি দেওয়ার বিষয় নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘সৌদি আরবকে ৩০০ একর জমি মীরসরাই ইকোনোমিক জোনে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আরও ৩০০ একর তারা চায়। মোট ৬০০ একর সেখানে দেওয়ার জন্য আমরা আলাপ-আলোচনা করেছি, যাতে ডেডিকেটেড সৌদি ইনভেস্টমেন্ট সেখানে হয়।’

বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এনার্জি সেক্টরে সৌদি আরব ইনভেস্ট করতে যাচ্ছে। আমাদের গ্রিন ইনার্জি সেক্টরে তারা ইনভেস্ট করার জন্য আগ্রহী। ফ্লটিং সোলার প্যানেলের মাধ্যমে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা আগ্রহ ব্যক্ত করেছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল তারা অপারেট করতে যাচ্ছে। সেখানে ১.২ বিলিয়ন মার্কিন ডলার তারা ইনভেস্ট করবে। সেটি ২০ বছরের জন্য তাদের ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।’

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই বছরের সেকেন্ড হাফে তার সফর কীভাবে হতে পারে, সে নিয়ে আমরা আলোচনা করেছি।’

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী