মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহ শুরু

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেবহাটায় প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারণ অফিসার শওকত ওসমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ন-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য এমএ মামুন, এস,এম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, রুহুল আমিন, মিজানুর রহমান, লিটন ঘোষ বাপি, একে ওভি, মীর শাহিন প্রমুখ।

আগামী ২৮ আগষ্ট থেকে শুরু হওয়া সপ্তাহ ব্যাপী একর্মসূচিতে প্রথমদিন মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২য় দিন সকাল ৯টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৩য় দিন সকাল ১০টায় আটশতবিঘা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ৪র্থ দিন ৯টায় চেঁপুখালী সাইক্লোন শেল্টারে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি, পানি পরীক্ষা। ৫ম দিন সকল ৯টায় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি এবং ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিন সকাল ১০টায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে মাছ চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরন। ৭ম দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল পর্যয়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ