বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভাতাভোগীদের সমস্যা সমাধানের উদ্যোগ

দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ভাতাভোগীদের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মোবাইল ব্যাংকিএর মাধ্যমে টাকা না পাওয়ার বিষয়ে সমাধান দেওয়ার কথা জানানো হয়েছে সমাজসেবা দপ্তর থেকে।

দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে, সাম্প্রতিক ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদান ও সুবিধাভোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষকে উপজেলা সমাজসেবা দপ্তরে আসতে হয়। সেবা নিতে এসে অনেক সময় কর্মকর্তা বিভিন্ন কাজে ব্যাস্থ ও বাহিরে থাকায় বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষকে অপেক্ষা করতে হয়। সে কারনে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সমাজসেবা অফিসার নিজে গিয়ে তাদের সমস্যার কথা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন। সেই লক্ষ্যে ২৩-২৪ আগষ্ট নওয়াপাড়া ইউনিয়নে অভিযোগ ও সমাধান কর্মসূচি পালন করা হয়। এছাড়া ২৬-৩০ আগষ্ট তারিখ পারুলিয়া ইউনিয়নে, ৩১ আগষ্ট ও ১ সেপ্টম্বর সখিপুর ইউনিয়নে, ৫-৬ সেপ্টেম্বর দেবহাটা সদর ইউনিয়নে এবং ৮-৯ সেপ্টেম্বর কুলিয়া ইউনিয়নে অভিযোগ ও সমাধান কর্মসূচি পালন করা হবে। এসময় ভাতাভোগীরা তাদের নিজ নিজ সমস্যা সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে সমস্যার সমাধান পাবেন জানা গেছে।

উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন জানান, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতার টাকা প্রদান নিয়ে বিভিন্ন ইউনিয়নে কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়। এমনকি ভাতা এবং সমাজসেবার বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে সমস্যা অবসন ঘটাতে ইউনিয়ন পর্যায়ে গিয়ে সমাধানের উদ্যোগ গ্রহন করেছি। এর বাহিরে আমার দপ্তরে গিয়েও বিভিন্ন সমস্যা ও সেবা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান
  • ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা
  • দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার
  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি