মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক লুৎফর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

সাতক্ষীরার দেবহাটায় ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম লুৎফর রহমান সরদারের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার সখিপুর লাবণ্য কমিউনিটি সেন্টারে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি ও ভাষা সৈনিক লুৎফর রহমানের ছেলে আবু রায়হান তিতু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন, জেলার সেরা করদাতা আশিকুর রহমান আশিক, শিক্ষক আব্দুল আজিজ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বক্তারা, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা সংগঠক লুৎফর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সাথে স্মৃতি সংসদ গড়ে তোলার দাবি জানান বক্তারা।

এছাড়া লুৎফর রহমানের স্মৃতি সংরক্ষণে জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে ১ লাখ টাকার সহযোগিতা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান