বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় উপজেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

জুলফিকার আলী,কলারোয়া: দেশব্যাপী বিএনপি জামায়াতের
দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় শান্তি ও উন্নয়ন প্রচার সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনেরনেতৃবৃন্দরা।

শনিবার (২৮) অক্টোবর সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান
আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য
এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সহধর্মিণী নাসরীন খান লিপি, উপজেলা আ.লীগের নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, ডালিম হোসেন, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক, পৌর আ.লীগের সভাপতি আজিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইমরান হোসেন, ইউপি সদম্য মারুফ হোসেন, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, উপজেলা
ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু,সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাইম সহ আওয়ামীলীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অপর দিকে বিকেলে কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এর নেতৃত্বে কলারোয়া সরকারী ফুলবল মাঠে এক শান্তি সমাবেশের আয়োজন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, মাহবুবর রহমান মফে,
সোহেল রানা, মাহফুজুর রহমান নিশান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আসলামুল ইসলাম আসলাম, মনিরুল ইসলাম, আ.লীগনেতা হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর
জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিঠুসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা
শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন।

তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বক্তারা আরও বলেন, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ
হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, আন্দোলনের নামে সমাবেশ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। আওয়ামী লীগ জনগণের
ভাগ্যন্নোয়নের রাজনীতি করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। আওয়ামীলীগের শেকড় অনেক গভীরে। আওয়ামীলীগ দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে, শান্তি এনে দিয়েছে, স্বাধীনতা বিরোধীদের রক্ত চক্ষুকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভয় পান না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা