বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে প্রথম নবজাতকের জন্ম মণিরামপুরে

দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে প্রথম নবজাতকের জন্ম হয়েছে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে সন্তান প্রসব- এটাই প্রথম ঘটনা।

বুধবার (০৫ এপ্রিল) বেলা ৩টার দিকে প্রসব বেদনা উঠলে বাড়ির লোকজন প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেলে সিজারের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন।

এদিন ইফতারের আগে ওই প্রসূতির সিজার (অস্ত্রোপচার) করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. দিলরুবা ফেরদৌস ডায়না। হাসপাতালের কেএমসি (ক্যাঙ্গারু মাদার কেয়ার) ইউনিটে আছেন নবজাতক ও মা উম্মে হাবিবা।

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেএমসিতে প্রসূতি মা উপজেলার মাহমুদকাঠি গ্রামের উম্মে হাবিবার সঙ্গে কথা হয়।

তিনি বলেন- সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার কি, তা আমার জানা ছিল না। অথচ সেই চেম্বারে থাকা বিশেষজ্ঞ ডাক্তার আমার সিজার (অস্ত্রোপচার) করেছেন। একটু দেরি হলে খারাপ কিছু ঘটতে পারতো। এজন্য আমি বৈকালিক চেম্বারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

উম্মে হাবিবা জানান- হাসপাতালের জরুরি বিভাগে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিহা মুত্তাকি জরুরি ভিত্তিতে গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এ মুহূর্তে গাইনি ডাক্তার কোথায় পাবেন? যেতে হলে জেলা সদরে যেতে হবে। সেখানে পৌঁছতেও প্রায় ঘণ্টাখানেক সময় লাগবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এ সময় আশার বাণী শুনালেন জরুরি বিভাগের ডা. সাবিহা মুত্তাকি। তাদের বৈকালিক চেম্বারে থাকা গাইনি চিকিৎসক ডা. দিলরুবা ফেরদৌস ডায়নার কাছে যেতে বলেন।

বৈকালিক চেম্বারের কথা শুনে উম্মে হাবিবা প্রথমে হতচকিত হয়ে যান। পরে দুঃসম্পর্কের এক আত্মীয় তাকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে বৈকালিক চেম্বারে নিয়ে যান। সেখানে ডা. দিলরুবা ফেরদৌস তাকে দেখেই তাৎক্ষণিক অস্ত্রোপচারের পরামর্শ দেন। মাত্র সাড়ে তিন হাজার টাকায় তার সিজার (অস্ত্রোপচার) হয়েছে।

এতে দারুণ উচ্ছ্বসিত উম্মে হাবিবা বৈকালিক চেম্বারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় আবেগে উম্মে হাবিবার কণ্ঠ জড়িয়ে আসে।

এ ব্যাপারে ডা. দিলরুবা ফেরদৌস জানান- উম্মে হাবিবার অবস্থা সংকটাপন্ন ছিল। জরুরিভাবে সিজার (অস্ত্রোপচার) না করা হলে মা ও নবজাতকের খারাপ কিছু ঘটতে পারত।

জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন- বৈকালিক চেম্বার চালুর পর মণিরামপুরেই প্রথম এ সেবার আওতায় কোনো নবজাতকের জন্ম হয়েছে; যা দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে প্রথম ঘটনা বলে তিনি দাবি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন