শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন  মশিউর রহমান বাবু

:আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন থেকে অংশ নেয়ার জন্য জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন জাতীয় পার্টির সাবেক সাংসদ মরহুম হাবিবুর রহমানের মেঝো ছেলে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক, এফবিসিসিআই’র সদস্য, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র ইলেক্ট প্রেসিডেন্ট রোটারীয়ান মো. মশিউর রহমান বাবু। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ায় মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন যুব সমাজের আইকন মো. মশিউর রহমান বাবু। এসময় তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ ও কেন্দ্রীয় সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান এঁর হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জাতয়ি পার্টির সেক্রেটারী শেখ শরিফুজ্জামান বিপুলসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাতক্ষীরা-২আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেতে দলীয় নেতৃবৃন্দ, সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় জনগণসহ সকলের নিকট দোয়া চেয়েছেন মো. মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন