শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন মশিউর রহমান বাবু

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসন থেকে অংশ নেয়ার জন্য জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনলেন জাতীয় পার্টির সাবেক সাংসদ মরহুম হাবিবুর রহমানের মেঝো ছেলে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক, এফবিসিসিআই’র সদস্য, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র ইলেক্ট প্রেসিডেন্ট রোটারীয়ান মো. মশিউর রহমান বাবু।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ায় মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন যুব সমাজের আইকন মো. মশিউর রহমান বাবু।

এসময় তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ ও কেন্দ্রীয় সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান এঁর হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জাতয়ি পার্টির সেক্রেটারী শেখ শরিফুজ্জামান বিপুলসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাতক্ষীরা-২আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেতে দলীয় নেতৃবৃন্দ, সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার প্রাণপ্রিয় জনগণসহ সকলের নিকট দোয়া চেয়েছেন মো. মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা