বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে সৃজনী’র নারী গ্রুপ পরিদর্শন 

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন উত্তরণের সহযোগিতায় সৃজনী মহিলা লোককেন্দ্র কর্তৃক সংগঠিত নারী গ্রুপ পরিদর্শন ও সৌজন্যে স্বাক্ষাৎ করেছেন দাতা সংস্থার প্রতিনিধিগন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৯ টায় ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় আলোর পথে নারী উন্নয়ন সংস্থার গ্রুপে সৌজন্যে স্বাক্ষাৎ এ উপস্থিত ছিলেন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ ,উত্তরণ সংস্থার উই ক্যান প্রজেক্টের মনিরুজ্জমান জমাদ্দার , উর্মিসহ অন্যান্য কর্মকর্তা, সৃজনী মহিলা লোককেন্দ্রের সভানেত্রী জ্যোৎস্না দত্ত, জয় সরদার , আলোর পথে নারী উন্নয়ন সংস্থার অন্যান্যে সদস্যরা ।

অতিথিগন নারী দলের বর্তমান কার্যক্রম, স্বেচ্ছাসেবী কাজ, সামাজিক কাজকর্ম ও স্বাস্থ্য-সেনিটেশন সহ প্রজন্নস্বাস্থ্য ও কিশোরীদের স্ব্যাস্থ্য এবং কর্মসংস্থান বিষয়ে জানতে চান। তারা বর্ষা মৌসুমিতে এখানকার জলাবদ্ধতা বিষয়ে খোঁজখবর নেন এবং খাপ খাওয়ানো সহ উত্তোরণের উপয় সম্পর্কে জানতে চান । এখানে সরকারি সহায়তা কি আছে এবং আরও কি করা যেতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন।

নারী নেত্রীরা বলেন, এখানকার প্রাকৃতিক ও সামাজিক সমস্যা নিরসনে এই নারী দল গঠিত হয়েছে, যার মাধ্য মে আমরা যার এখন আমরা চেয়ারম্যান , মেম্বর , উপজেলা, জেলা , জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মত স্থানে যেতে পারছি , কথা বলতে পারছি। আমরা দলে সামাজিক মানচিত্র করে আমার এলাকার সমস্যা চিহ্নিত করছি , সিজোনাল ক্যালেন্ডার করে দেখছি কোন মাসে সমস্যা বেশি হয় , কোন মাসে সমস্যা কম হয় । আমার এম পি স্যাার , জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ , উপজেলায় আমাদের সমস্যা নিয়ে কথা বলছি এমন কি গন স্বাক্ষর নিয়ে আবেদন করে জমা ও দিয়েছি । ইতিমধ্যে আমাদের এখানে ১০ টি পানির ট্যাংকি চলে আসছে । আমাদের সাহস ও বাড়ছে। কাজ করার মানসিকতা বৃদ্ধি পেয়েছে পরিবার থেকে ও বাধা দেয় না । আমাদের মধ্যে কেউ দর্জির কাজ , কেউ সবিজ চাষ , কেউ হাঁস –মুরগি পালন , কেউ দড়ি বোনার কাজ করে নানা প্রতিকূল অবস্থা মোকাবেলা করে কষ্টে ঠিকে আছি।এমন টা বলেন দলের সবাই মিলে।

কেউ কেউ তাদের জীবনের ঘটে যাওয়া চরম কষ্টের কথা ও অবগত করেন। এছাড়া বলেন যে আমরা নিজেদের পবির্তন করতে চাই , আমরা চাই এই সমাজ টাকে পরিবর্তন করতে, মানুষকে সচেতন করে নতুন ভাবে বাঁচতে তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। অতিথিরা এই নারী দলটি অনেক শক্তিশালী ও সবাই অনেক আন্তরিক বলে মন্তব্য করেন এবং সদস্যদের বাসগৃহ পরিদর্শন করে কার্যক্রম শেষ করেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী