রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্মীয় ভাবগাম্ভীর্যে কলারোয়ায় রথযাত্রা উৎসব উৎযাপনে পৃথক শোভাযাত্রায় এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উৎযাপিত হয়েছে। সনাতন ধর্মালম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কলারোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ ও কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের পৃথক আয়োজনে রথযাত্রা উৎসব উৎযাপিত হয়।

বিশ্ব শান্তি ও মানবতার মঙ্গল কামনায় মঙ্গলবার(২০ জুন) বিকালে প্রদীপ প্রজ্জলনের মধ্যে রথযাত্রার শুভ উদ্বোধন, অতিথি বরণ ও আলোচনা সভা শেষে শ্রী শ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ভক্তদের বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা দু’টি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উভয় সংগঠনের পৃথক শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,থানার অফিসার ইনচার্জ( ওসি) মোস্তাফিজুর রহমান, ওয়ার্কাস পার্টির সভাপতি আব্দুর রউফ।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি হরেন্দ্র নাথ রায়, সহ সভাপতি সন্তোষ কুমার পাল, সাধারন সম্পাদক সিদ্ধিশ্বর চক্রবর্তী, ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ রায়সহ ধর্মীয় নেতৃবৃন্দ।

অনু্রুপভাবে, কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর পদযাত্রায় পৌর সদর মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণ কৃপাশ্রয়ী সুপ্রসাদ চৌধুরী, রথযাত্রা উৎসব উৎযাপন কমিটির সভাপতি নরেন্দ্রনাথ ঘোষ, সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ ঝুনি, সনাতন ধর্মীয় নেতা শংকর ঘোষ, জীবন ঘোষ, উত্তম দে, প্রকাশ হালদার, মাস্টার প্রদীপ কুমার পাল, অসিত কুমার ঘোষ,অমিত ঘোষ বিধান রায়, দেবাশীষ আঢ্য সহ নারী,পুরুষ, কিশোর, কিশোরী ও বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত