সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭৪ জন নিহত

নাইজেরিয়ার বেনু রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

চলতি সপ্তাহে এত লোককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বেনু রাজ্যের পুলিশের মুখপাত্র ক্যাথরিন অ্যানেন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এমগবান এলাকায় একটি শিবিরে ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছিল, তাৎক্ষণিকভাবে এর কারণ স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা এসে গুলি চালাতে শুরু করলে বেশ কয়েকজন ঘটনাস্থলে প্রাণ হারান।

এর আগে, বুধবারও হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, বুধবারের হামলার পর ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বলেন, উমোগিদি সম্প্রদায়ের বেশ কয়েকজন নিহত হন।

হামলার শিকার এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বেনু রাজ্যে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের বসবাস। নাইজেরিয়ায় কয়েকটি সশস্ত্র জঙ্গিগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে আইএস ও বোকো হারামের তৎপরতা উল্লেখযোগ্য। প্রায়ই নারীদের অপহরণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, বোমা হামলার সঙ্গে জড়িতের প্রমাণ মিলে তাদের বিরুদ্ধে।
খবর আলজাজিরা।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার