সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরাপত্তা বাহিনী তৃণমূলের লোকজন তুলে নিয়ে যাচ্ছে, অভিযোগ মমতার

নিরাপত্তা বাহিনী তৃণমূল কংগ্রেসের লোকজন তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে এই অভিযোগ করেন তিনি।

এবারের নির্বাচনে ভবানীপুর থেকেই লড়ছেন তৃণমূল সুপ্রিমো। সেখানে ভোট দেওয়ার আগে চেতলা এলাকা পরিদর্শন করেছেন তিনি, সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পরিদর্শনে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সারা রাজ্যে সিআরপিএফ এবং পর্যবেক্ষকরা আদালতের আদেশ থাকা সত্ত্বেও বলছেন, আদেশ মানবেন না। আমাদের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে।

মমতা বলেন, আমি আজ মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসেবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে। আপনারা জানেন না। অভিষেক আর আমি জেগে ছিলাম। সারারাত ঘুমাতে পারিনি।

এদিকে, একই আসনে মমতার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ভবানীপুরের উদ্দেশ্যে বেরিয়েছেন। পাঁচ বছর পর আবারও নির্বাচনি ময়দানে মুখোমুখি হচ্ছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রিবিস্তারিত পড়ুন

৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল