বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাস্তায় তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে প্রতিবছর রাজধানী ঢাকায় তাজিয়া মিছিল করা হয়। সাধারণত পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়ে মোহাম্মদপুরের শিয়া মসজিদে গিয়ে শেষ হয়। করোনার কারণে চলতি বছর এ মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে তা অমান্য করেই তাজিয়া মিছিল করেছেন শতাধিক তরুণ।
শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলটি বের হয়। পরে রীতি অনুযায়ী মিছিলটি মোহাম্মদপুরের দিকে রওনা হয়। তবে করোনায় কারণে এ আয়োজন ছিল সীমিত পরিসরে।

এর আগে ‘হায় হোসেন, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখরিত পুরান ঢাকার ইমামবাড়া।

ইসলামের জন্য ঐতিহাসিক কারবালা ময়দানে শহীদ হন হজরত ইমাম হোসাইন (রা.)। দিনটি স্মরণে হিজরি ৬১ সনের মহরমের ১০ তারিখের এ দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। তাদের স্মরণে কালো কাপড় আর হাতে ইসলামের পতাকা নিয়ে শিয়া মুসলিম সম্প্রদায় পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করে।
তাজিয়া মিছিলে অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের মুসলমানরা জানান, যেই সত্য প্রকাশে কারবালার ময়দানে জীবন দিতে হয়েছে ইমাম হোসাইনকে (রা.) সেই বাণীয় প্রচার করে যাচ্ছে তারা। তার দেখানো পথেই অবিচল থাকবে মুসলিম সম্প্রদায়।

বিভিন্ন স্থান থেকে ইমামবাড়ায় আসা শিয়া সম্প্রদায়ের মুসলমানরা আরও জানান, পূর্ব পুরুষের রীতি মেনে তারাও প্রতিবছর ইমামবাড়ায় আসেন। দোয়া করেন পরিবারের জন্য। পাশাপাশি অনেকই মানত করেন পরিবারের সদস্যদের রোগ মুক্তি চেয়ে। কেউ কেউ আসেন মনের আশা পূরণে, প্রতীকী কবরে মুরগি, ফল, মোমবাতি দিয়ে দোয়া করেন।

এদিকে করোনায় সীমিত আয়োজনে মধ্যে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল শক্ত অবস্থানে। শোক মিছিলে নিষিদ্ধ ছিল সব ধরনের ধাতব বস্তু।

লালবাগ জেনের উপ কমিশনার মো. জসিম উদ্দিন জানান, সরকারের বিধিনিষেধ মেনেই আয়োজন চলছে তাজিয়া মিছিলের। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্তক রয়েছে পুলিশ।

অন্যদিকে হোসেনী দালানের সুপারিন্টেন্ডেন্ট ফিরোজ হোসেন জানান, করোনার কারণে আয়োজন সীমিত করছেন তারা। রীতি মেনে গত ৪০০ বছর ধরে এই হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী