সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেপালে জেন-জি বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে

নেপালে গত সপ্তাহের দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শপিংমল এবং অন্যান্য ভবন থেকে অনুসন্ধান চালিয়ে মৃতদেহ উদ্ধার অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র প্রকাশ বুদাথোকি বলেন, ‘শপিং মল, বাড়ি এবং অন্যান্য ভবনে আগুন লাগানো বা আক্রমণের শিকার হওয়া অনেকের মৃতদেহ এখন পাওয়া যাচ্ছে।’

মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট করা তথ্যে দেখা গেছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতায় কমপক্ষে ২ হাজার ১১৩ জন আহত হয়েছেন।

অনেক সরকারি ভবন, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, পুলিশ পোস্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মার ব্যক্তিগত বাড়িসহ রাজনীতিবিদদের ব্যক্তিগত সম্পদগুলোতে আগুন লাগানো হয়।

গত সপ্তাহে পদত্যাগকারী অলির স্থলাভিষিক্ত হয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী বছরের ৫ মার্চ নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশবিস্তারিত পড়ুন

‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকেবিস্তারিত পড়ুন

  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার