সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, তালা-কলারোয়ার সংসদীয় আসনেরষ জামায়তের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আশ্বস্ত করছি যে, যদি জামায়াত ক্ষমতায় আসে, তবে আল্লাহর কোরআনের ভিত্তিতে পুরুষের পাশাপাশি আমাদের মা-বোনেরা, মেয়েরা অত্যন্ত মর্যাদা, গর্ব এবং ইজ্জতের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন, পাবেন পূর্ণ নিরাপত্তা।’

রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটী কেন্দ্রীয় জামে মসজিদে মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ইমামুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।

পরে মাগরিবের নামাজের পরে বামনখালি বাজারে গণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তাকে পেয়ে স্থানীয় অনেকে জড়িয়ে ধরে বিগত ১৬ বছরের কষ্টের কথা তুলে ধরে হাউমাউ করে কেঁদে ফেলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে বামনখালি কেন্দ্রীয় জামে মসজিদে দলীয় নেতাকর্মী সমর্থক ও স্থানীয় মুসল্লিদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চাই। কোনো সন্ত্রাসী সরকার আর দেখতে চাই না। প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে এক জায়গায় করতে হবে। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল, সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, বারবার নির্বাচিত সাবেক ইউ.পি চেয়ারম্যান মাষ্টার শওকত আলী, যুগীখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ কামারুজ্জামান, জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ এরশাদ হুসাইন, মসজিদের পেশ ইমাম সহ-সুপার মাওলানা ইসমাইল হোসাইন সিরাজী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন