শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হিরোইন মামলায় যশোরের এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে হিরোইন মামলায় অহিদা বেগম নামে এক মহিলাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত।

সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

এ মামলার অপর ৪ জনকে আসামীকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

অহিদা বেগমর বাড়ি যশোরের শংকরপুর এলাকায়। সে ওই এলাকার শরিফুল ইসলাম খানের স্ত্রী।

খালাসপ্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম খান, খসরুল আলম, শাহীন আলম ও সিরাজুল ইসলাম।

মামলা বিবরণে জানা যায়, ১৩/১০/২০১৫ তারিখে নড়াইল ডিবি পুলিশের এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক দ্রব্য উদ্ধার পরিচালনার সময় সদরের সীতারামপুর এলাকায় যশোর–নড়াইল সড়কে যশোর থেকে নড়াইল আসার সময় একটি প্রাইভেটকার তল্লাসীকালে গাড়ীর চালকসহ ৪ জন যাত্রীকে তল্লাসী করে সাজাপ্রাপ্ত মহিলার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরী পকেটে রাখা ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
উপযুক্ত সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক আসামীর উপস্থিতিতে এ মামলার রায় ঘোষনা করেন।
অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে তার ‘জুনিয়রবিস্তারিত পড়ুন

  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল
  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী