মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল হাসপাতালে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার উদ্বোধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত, যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি নড়াইল সদর হাসপাতালে স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ আগস্ট দুপুরে আধুনিক সদর হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ মাশরাফী বিন মোর্ত্তজা।

অনুষ্ঠানে সদর হাসপাতালের তত্তাবাধায়ক ডা. আব্দুর শাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমবিডিসি ও লাইন টিবি-লেপ এবং এএসপি,স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার), সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, ডা. মশিউর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ সামিউল ইসলাম বলেন, যক্ষা রোগ প্রতিরোধে এই পদ্ধতি ইতোমধ্যে আশানুরূপ ফল দিয়েছে। আর কোভিড-১৯ পরীক্ষায়ও এটি সাফল্য লাভ করেছে। অত্যাধুনিক এই পদ্ধতি বাংলাদেশের হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানে চালু হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রযুক্তি তাদের প্রতিষ্ঠানে চালু করার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।
সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার প্রচেষ্টায় প্রথম দিককার জেলা হিসেবে নড়াইলে এটি চালু হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে নড়াইলবাসীর জন্য একটি বড় সুসংবাদ।

অপর দিকে কোভিড-১৯ পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি স্থাপনের উদ্বোধনী শেষে বঙ্গবন্ধু স্কোড এর উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক