বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ কণ্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ তরুণী কণ্যাকে ধর্ষণের অভিযোগে পিতা দেলোয়ার শিকদারকে(৫০) আটক করছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ডালবুগঞ্জ ইউপির কেডডুগী গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে রাত ১০ টার দিকে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নিজ পিতাকে একমাত্র আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত দেলোয়ার শিকদার গলাচিপা থানার মৃত তাজিমুদ্দিন শিকদারের ছেলে। মামলার অভিযোগে জানা যায়, ওই তরুণীর একমাস আগে বিয়ে হয় এক যুবকের সাথে। তবে বিয়ের পর আনুষ্ঠানিক ভাবে স্বামী বাড়ির লোকজন তুলে না নেয়ায় গত একমাস ধরে বাবার বাড়িতেই থাকছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তরুণী তার নিজ চৌকিতে ঘুমিয়ে পরেন। রাত ১১টার দিকে হঠাৎই তার বাবা ওই চৌকির কাছে যান এবং তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করেন। এসময় তিনি লোক লজ্জার ভয়ে ডাক চিৎকার দেননি। পরে শুক্রবার সকালে ফের তার মা বাড়িতে না থাকার সুযোগে একইভাবে মুখচেপে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করেন। তবে ওই সময় বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা ঘরের দরজা খুলে বাবা এবং মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা এসে বাবাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান,মেয়ে নিজেই বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা করেছে। ওই তরুণীকে শনিবার তার স্বামীর বাড়িতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তার বাবা এই ন্যাক্বারজনক ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, দেলোয়ার শিকদার মোট ৬টি বিয়ে করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা