শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কালিগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, ভোলায় ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদ এবং বি, এন, পির, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী কেন্দ্রীয় বি, এন, পির কর্মসূচি অনুযায়ী কালিগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে ভদ্রখালী স্টেডিয়াম মাঠে বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা বি, এন, পির, আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

উপজেলা বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু ও বিএনপি নেতা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম শেখ এবাদুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ সমাবেশে শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলাইমান কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, কৃষকদলের কেন্দ্রীয় নেতা এ্যাড. আব্দুস সালাম খান, কালিগঞ্জ উপজেলা বিএনপির আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য শেখ নুরুজ্জামান, আক্তারুজ্জামান বাপ্পি, এস এম হাফিজুর রহমান বাবু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সিনিঃ সহ-সভাপতি মন্জুরুল মোর্শেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সহ আশাশনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবী জানান। একই সাথে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও কালিগঞ্জ উপজেলা বিএনপির কারান্তরীন সাবেক সভাপতি এ্যাড. আব্দুস সাত্তারের মুক্তি দাবী করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড