বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় সিনিয়র সাংবাদিক আরাফাত আলীসহ নিরীহ ৫ গ্রামবাসীর নামে মামলা দায়ের করা হয়েছে। কালিগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রাহক সেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

সোমবার (২৯ এপ্রিল) সকালে মুন্সী আব্দুর রশিদ মুকুলের সভাপতিত্বে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সম্মুখে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজীব, মৌতলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগের সদস্য শরিফুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্যাহ রুবেল, মৌতলা বাজার সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউপির সদস্য সাংবাদিক এসএম গোলাম ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও ভুক্তভোগী এলাকাবাসী।

এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোন ও কৃষ্ণনগর সাব-জোনের কর্মকর্তা ও কর্মচারিদের কাছে জিম্মি হয়ে পড়েছে এ এলাকার সাধারণ মানুষ। তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচাতিা ও ঘুষ বাণিজ্যের কারণে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, কালিগঞ্জ জোনের ডিজিএম ও এজিএম, কৃষ্ণনগর সাব জোনের এজিএম তাদের মাঠ পর্যায়ের কর্মচারিদের সঠিকভাবে পরিচালনার মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিতের পরিবর্তে অনিয়ম ও স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিয়ে বিদ্যুৎ সেক্টরে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।

তারা আরও বলেন, সম্প্রতি মৌতলায় পল্লী বিদ্যুতের কর্মচারিদের দ্বারা হয়রানি ও মারপিটের শিকার হয়েছেন সাংবাদিকসহ কিছু নিরীহ গ্রামবাসী। এ ঘটনার সুষ্ঠ প্রতিকার না করে উল্টো প্রতিবাদকারী সাংবাদিক আরাফাত আলীসহ ৫ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যা একটি খারাপ নজির সৃষ্টি করেছে।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এ ধরণের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

মৌতলা বাজারের ব্যবসায়ী, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ তীব্র রোদ ও গরম উপেক্ষা করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মো: আবু বক্কর সিদ্দিক
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
তাং-২৯/০৪/২০২৪

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেনবিস্তারিত পড়ুন

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ