সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিম মনিরামপুরের ৫ সহস্রাধিক পরিবার সবজি চাষ করে স্বাবলম্বী

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের পশ্চিম মনিরামপুরের ঝাঁপা, হরিহরনগর, খেদাপাড়া, রোহিতা, মশ্বিনগর ও চালুয়াহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫ সহস্রাধিক পরিবার সবজি চাষ করে এখন স্বাবলম্বী হয়েছেন।

এ ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে বছরের বারো মাস সবজি চাষ হয়ে থাকে বলে কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এখানকার কৃষকেরা মাঠের পর মাঠ সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। কৃষি বিভাগ সূত্রে জানা যায়- পশ্চিম মনিরামপুরের চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়নের শাহপুর ও হায়াতপুর সবজি চাষের জন্য উপযোগী মাঠ। বারো মাস সবজি চাষে উপযোগী এ দু’গ্রামের মাঠের পর মাঠ সবজির ক্ষেতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবজি চাষিদের সঠিক পরামর্শ ও উৎসাহ দেয়া হয়ে থাকে।

এ দুই গ্রাম ছাড়াও রোহিতা, মশ্মিনগর, চালুয়াহাটী, ঝাঁপা, হরিহরনগর ও খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সবজি ক্ষেতগুলোতে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ঢেঁড়স, মুলা, লাউ, শিম, বরবটি, ক্ষীরা, মিষ্টিকুমড়া, টমেটো, লালশাক, পালংশাক, কলা, বেগুন, শসা, মেটেআলু, ডাটা, পটল, ঝিংগা, উচ্ছে, কাকরোল, গাজর, চিচিংগা, কাঁচাঝাল, ওলসহ বিভিন্ন ধরণের বারোমাসি সবজি চাষ হয়।

বিভিন্ন রাসায়নিক সারের পাশাপাশি কৃষকেরা সবজি চাষে জৈব সার ব্যবহার করে বলে জানা গেছে।

শাহপুরের সবজি চাষি ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, রাহাজুল ইসলাম, রবিউল ইসলাম, নুর ইসলাম, আতিয়ার রহমান, লুৎফর রহমান বলেন- বছরের বারো মাস বিভিন্ন জাতের সবজি চাষ করে আমরা অনেকটা স্বাবলম্বী হয়েছি। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করা হয়। বর্তমান সময়ে সবজির দাম ভালো পেয়ে খুব খুশি কৃষকেরা।

রাজগঞ্জ বাজার, শাহপুর জামতলার মোড়, বাকবাড়িয়া মোড়ে সপ্তাহের দুইদিন শাহপুর ও হায়াতপুর মাঠের কৃষকরা, তাদের উৎপাদিত সবজি পাইকারি বিক্রি করে থাকেন। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রাজগঞ্জ বাজারের হাটবার পড়ে। সেখানে কৃষকেরা সবজি উঠিয়ে পাইকারি ব্যাপারীদের কাছে বিক্রি করে।

ঝাঁপা ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র জানান- কৃষি বিভাগের পক্ষ থেকে সবজি চাষিদের সবধরণের সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়ে থাকে।

এছাড়া নতুন জাত ও নতুন ফসল সম্প্রসারণ কৃষি বিভাগের পক্ষ হতে প্রর্দশনী প্লটও স্থাপন করা হয় বলে তিনি জানান।

তিনি আরো জানান- পশ্চিম মনিরামপুরের ছয়টি ইউনিয়নের মধ্যে শাহপুর-হায়াতপুর মাঠ সব ধরনের সবজি ও হরিহরনগর ইউনিয়ন পেঁপে চাষে বিখ্যাত। এছাড়া এই ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে দৃষ্টি নন্দন সবজি চাষ হয়ে থাকে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন শহরে পাইকারি ব্যাপারীদের মাধ্যমে সরবরাহ করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!