শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এই পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

এদিন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন সরাসরি এবং গাজীপুর সিটি করপোরেশনসহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চান তিনি। মনোনয়ন না পেলে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হবেন না বলেও জানিয়ে দেন এই মনোনয়ন প্রত্যাশী।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলবে আগামী বুধবার (১২ এপ্রিল) পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ ছাড়া ৩টি উপজেলা পরিষদ ও ৫টি পৌরসভা নির্বাচনেরও মনোনয়ন ফরম বিক্রি চলছে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মনোনয়ন প্রত্যাশীরা।

গত সোমবার (৩ এপ্রিল) এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটিতে ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং সিলেট ও রাজশাহী সিটিতে ২১ জুন ভোটগ্রহণ হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ মে থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ হবে ২৫ মে।

দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ মে থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন।

আর তৃতীয় ধাপে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং ভোটগ্রহণ হবে ২১ জুন।

ইসি জানিয়েছে, গ্রীষ্মকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে। শতভাগ ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম); প্রতিটি কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা।

যদিও আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন