মামলার জট ছাড়াতে আরো বিচারক নিয়োগ করা হবে: প্রধান বিচারপতি


মামলার জট ছাড়াতে আরো বিচারক নিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে প্রধান বিচারপতি বলেন, এ দেশে জুডিশিয়াল কেসের সংখ্যা আছে ৩৫ লক্ষ আর বিচারকের সংখ্যা ২ হাজার। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই মামলার জট ছাড়াতে আমরা আরো বিচারক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। বিচারকের সংখ্যা বেড়ে গেলে ইনশাআল্লাহ আস্তে আস্তে মামলার জট কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, সিনিয়র সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম।
এর আগে বেলা ১২টার দিকে প্রধান বিচারপতি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছালে তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুপুর দেড়টায় রাজবাড়ী জেলা জজ আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাসান ফয়েজ সিদ্দিকী।
মতবিনিময় শেষে তিনি রাজবাড়ী ন্যায়কুঞ্জ নির্মাণের স্থান পরিদর্শন করেন। এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন


