মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় সড়ক সংস্কারে থানা পুলিশ

প্রতিবছর বর্ষা আসে, আর শুরু হয় জন দুর্ভোগ। জনপ্রতিনিধিরা বলতে শুরু করেন, বাজেট দিয়েছি, কটা দিন অপেক্ষা করেন, বর্ষার পরই কাজ শুরু হবে। তারপর সব ঠিক হয়ে যাবে। এভাবে এক বর্ষা যায়, আর এক বর্ষা আসে কিন্তু পাটকেলঘাটা বাজারের রাস্তা আর ঠিক হয়না। কাদা ঠেলে, কাদা মেখে চলতে হয় পথচারীদের।

Khaled Imran Ripon তার ফেসবুক পেজে পাটকেলঘাটা বানিজ্য কেন্দ্রের রাস্তার কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, “বর্তমানে নির্বাচিত সংসদ সদস্য ২ বার, উপজেলা চেয়ারম্যান ৩ বার, ইউপি চেয়ারম্যান ৩ বার, অথচ এলাকার রাস্তার অবস্থা দেখুন। দৃশ্যমান ছবি গুলো সাতক্ষীরা জেলায় পাটকলঘাটা থানার রাস্তাঘাটের। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কার না করার কারণে বাজারের রাস্তা গুলো খানাখন্দে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের কাছে সমাধান না পেয়ে অবশেষে এলাকাবাসী ইট ও খোয়া ফেলে চলাচল করার চেষ্টা চালাচ্ছে। অথচ উন্নয়নের ছবক শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এসব জনপ্রতিনিধিদেরকে আপনারা কি বলবেন?”

Saiduzzaman Shuvo নামের এক স্থানীয় সাংবাদিক কিছুটা আশা জাগিয়ে একটি ছবি দিয়ে ই-মেইল পাঠিয়েছে। লিখেছেন “সাতক্ষীরা জেলার বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন যাবত জরাজীর্ণ (ভাঙ্গা) অবস্থায় থাকায় জনসাধারণে চলাচলের উপযোগী করতে সংস্কার কাজে এগিয়ে আসলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ সহ থানার সকল পুলিশ। “সেবাই পুলিশের ধর্ম” এই স্লোগানকে সামনে রেখে পাটকেলঘাটা থানা পুলিশ জনসাধারণে চলাচলে কথা ভেবে আজ শনিবার (১২ জুন) সকাল ১০টায় পাটকেলঘাটা থানা পুলিশের নিজস্ব অর্থায়নে বাজারে প্রধান সড়কগুলো মেরামতে জন্য ইট দিয়ে বড় বড় গর্তগুলো ভরাট করে জনসাধারণের চলাচলে উপযোগী করে তুলেছে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাস্তা সংস্কারে নেমে পড়েন। রাস্তা সংস্কার বা মেরামতে জনপ্রতিনিধিদের কথা থাকলেও কোন ব্যবস্থা আজও করতে পারেনি। তাদের এ মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও সাধারণ চলাচলরত জনসাধারণ। এ সময় জনগণকে এরূপ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য থানা পুলিশের পক্ষ থেকে আহবানও জানানো হয়। সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজার। এ বাজার থেকে প্রতিবছর সরকার প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো পাটকেলঘাটা বাজারকে নিয়ে কোন জনপ্রতিনিধি চিন্তা করেন না।

উল্লেখ যে গত বছরের ২৫শে জুন পাটকেলঘাটা থানা পুলিশের নিজস্ব অর্থায়নে বাজারে প্রধান সড়কগুলো মেরামতে জন্য ইট দিয়ে বড় বড় গর্ত গুলো ভরাট করে জনসাধারনে চলাচলে উপযোগী করে তুলেছিলো।”

একই রকম সংবাদ সমূহ

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড