শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাম অয়েল নিয়ে চট্টগ্রামে পৌঁছালো চার জাহাজ

চট্টগ্রাম বন্দরে ৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েল নিয়ে চারটি জাহাজ পৌঁছেছে। (৬ই মে) শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজগুলো বহির্নোঙর থেকে জেটিতে আসার পর খালাস প্রক্রিয়া শুরু হবে। তবে গত বৃহস্পতিবার (৫ মে) আসা ওরিয়েন্ট চ্যালেঞ্জ থেকে খালাস শেষ হয়েছে।

৪৭ হাজার মেট্রিকটন পাম অয়েলের মধ্যে ২১ হাজার মেট্রিকটন নিয়ে এসেছে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, সাত হাজার মেট্রিকটন নিয়ে এন এস স্টিলা, সাত হাজার ৭৯৯ মেট্রিকটন নিয়ে এসেছে মেঘনা প্রাইড জাহাজ ও ১১ হাজার ২৪৫ মেট্রিক টন নিয়ে এসেছে সানজিন নামে চারটি জাহাজ। জাহাজগুলো সকাল থেকে বিভিন্ন সময় বন্দরের বহির্নোঙরে ভিড়েছে।

জানা গেছে, সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ এসব পাম অয়েল ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক দেশ। বাংলাদেশ প্রয়োজনীয় পাম তেলের প্রায় ৯০ শতাংশই ইন্দোনেশিয়া থেকে আমদানি করে থাকে। গত ২৮ এপ্রিল থেকে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষিদ্ধ করেছে।

বাংলাদেশ বছরে প্রায় এক দশমিক তিন মিলিয়ন টন পাম ওয়েল আমদানি করে। এর ৯০ শতাংশ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। আর বাকি ১০ শতাংশ আসে মালয়েশিয়া থেকে।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পর সারাবিশ্বে সয়াবিনের বাজারে অস্থিরতা শুরু হলে দেশের তেলের বাজারেও এর ব্যাপক প্রভাব পড়ে। সরকার বিভিন্ন পর্যায়ে তেলের ওপর শুল্ক প্রত্যাহার ও দাম নির্ধারণ করে দিলেও বেড়ে যায় সয়াবিনের দাম।

এদিকে দেশের বাজারে সয়াবিন তেলের দাম খুচরা বাজারে এক লাফে কেজিপ্রতি ৩৮ টাকা বেড়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার (৫ মে) দাম বাড়ানোর এই ঘোষণা দেয়।

এদিন বিকেলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোতলজাত পরিশোধিত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৮ টাকা। আগে প্রতি লিটারে বোতল সয়াবিন তেলের দাম ছিল ১৬০ টাকা। এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়।

এছাড়া খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি