মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ: এরদোগান

পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রীসভার এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। ডেইলি হুররিয়াত নিউজ, আনাদোলু এজেন্সি

এরদোগান আরও বলেন, সৃষ্টিকর্তায় ইচ্ছায় আমাদের ভাই ও বোনেরা তাদের জন্মভূমি গাজায় চিরকাল বসবাস করবেন। ফিলিস্তিনের মানুষ বারবার প্রমাণ করেছেন যে, তারা কখনোই আত্মসমর্পণ করবেন না, তাদের মাতৃভূমি ছাড়বেন না এবং আগ্রাসনের মুখে মাথা নত করবেন না।

এরদোগান আরও বলেন, গত ১৮ মাস ধরে গাজা কেবল নির্মম গণহত্যার সাক্ষী হয়নি বরং এক দারুণ প্রতিরোধও দেখিয়েছে, যা সমগ্র মানবতার জন্য গর্বের বিষয়।

গাজায় ইসরাইলের নৃশংসতার নিন্দা করে এরদোয়ান বলেন, রক্তপাত করে এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে গাজায় কিছু অর্জন সম্ভব নয়। এখন স্বীকার করতে হবে যে, আরও রক্ত ঝরিয়ে, আরও শিশু হত্যা করে, মানুষকে অনাহারে, পিপাসায় ও ওষুধহীন রেখে গাজায় কোনো লক্ষ্য অর্জন অসম্ভব।

তিনি বলেন, তুরস্ক কোনো সংঘাত চায় না। আমরা যা কিছু বলি, তা সব জাতির শান্তি, নিরাপত্তা ও সহাবস্থানের জন্য বলি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাব।

এ সময় ইরানের বন্দর আব্বাস শহরের কাছে একটি বন্দরে বিস্ফোরণে নিহত অন্তত ৭০ ইরানির প্রতি শোক প্রকাশ করেন এই নেতা। পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা হ্রাস হোক সেই কামনাও করেন।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল