শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলো ট্রেন

পদ্মাপাড়ের মানুষের আরও এক স্বপ্নজয় হলো। সড়কপথে যানচলাচলের ১০ মাসের মাথায় এবার সফলভাবে পদ্মা সেতু পাড়ি দিলো ট্রেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত পদ্মা রেলসংযোগ প্রকল্পের জন্য প্রস্তুত প্রায় ৪২ কিলোমিটার পথ পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেন।

এরপর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে প্রথমবারের মতো পদ্মা পাড়ি দিয়ে মাওয়া স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

পদ্মা সেতুতে গাড়ির পর এবার চলল ট্রেন। মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৪২ দশমিক ২০ কিলোমিটার রেলপথে মঙ্গলবার (৪ এপ্রিল) পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এদিন দুপুর দেড়টায় পরীক্ষামূল ট্রেন চলাচল উদ্বোধন শেষে কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সংবাদ ব্রিফিংয়ে রেলপথমন্ত্রী বলেন, রেল চালু হওয়ায় পদ্মা সেতু পূর্ণতা পেল। এতে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে।

 

ফরিদপুরের ভাঙা রেলওয়ে স্টেশন থেকে সাত কোচ ও দুই ইঞ্জিন বিশিষ্ট এক সেট বিশেষ ট্রেন পদ্মা প্রথমবারের মতো পদ্মা পাড়ি দেয়। ট্রেনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তাদের নিয়ে ট্রেনটি মাওয়া অংশে পৌঁছায়।

মাওয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে সেখানে সংবাদ সম্মেলন করেন রেলপথ মন্ত্রী।
সেখানে তিনি বলেন, পদ্মা রেল চালুর ফলে মোংলা পোর্টের সঙ্গে দূরত্ব কমবে। ভারতের সঙ্গে দূরত্ব কমবে। আমাদের প্রকল্পের নির্ধারিত তারিখের মধ্যেই এ প্রকল্প শেষ হবে। আমরা আজ মাওয়া থেকে ভাঙা পর্যন্ত পরীক্ষামূলক চালু করলাম। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত আগামী সেপ্টেম্বরে চালু করতে পারব। এই রেলপথ শুধু বাণিজ্যিক বা অর্থনৈতিক সুবিধাই এনে দেবে না, যাত্রী পরিবহনও সহজ করবে।

দেশের অবকাঠামো খাতের অন্যতম বড় প্রকল্প পদ্মা রেল সংযোগ সেতু প্রকল্প। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা, যা পদ্মা সেতুর চেয়ে প্রায় আট হাজার কোটি টাকা বেশি।

গত বছরের ২৫ জুন জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় পদ্মা সেতু। এর এক দিন পর ২৬ জুন গণপরিবহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতু দিয়ে সড়ক ও রেল একসঙ্গে চলাচলের কথা থাকলেও রেল লাইন বসাতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। এরপর গত বছরের ২০ আগস্ট পদ্মা সেতুতে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে বিভিন্ন জটিলতায় পুরোদমে কাজ শুরু হয় গত বছরের নভেম্বর থেকে। টানা পাঁচ মাসে কাজ সমাপ্ত হওয়ায় পরীক্ষামূলক রেল চলাচল শুরু হয়েছে।

প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকা থেকে মাওয়া- ভাঙা হয়ে যশোর পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য হবে ১৭২ কিলোমিটার। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জানুয়ারি এই প্রকল্প হাতে নেওয়া হয়। শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের ৩০ জুন।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী