শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২১ এপ্রিল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর!

২১ এপ্রিল আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে ঈদুল ফিতর উৎযাপনের সম্ভাবনা রয়েছে বলে জানায় সে দেশের জ্যোতির্বিদরা।

জানা যায়, রোজা ও ঈদের চাঁদ দেখার জন্য আগে ভরসা ছিল শুধুই খালি চোখ। এরপর টেলিস্কোপসহ অন্যান্য ভালো প্রযুক্তি আসার পর চাঁদ দেখার বিষয়টি সহজ হয়ে যায়। প্রযুক্তি আরও উন্নতি হওয়ার পর জ্যোতির্বিদরা বলতে পারতেন এদিন রোজা বা ঈদের চাঁদ ওঠতে পারে।

তবে প্রযুক্তি উন্নতি হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছে যে, ১৭ দিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ কবে ওঠবে।

শুধু দিন নয়— কখন, কোন সময়ের কত মিনিটে চাঁদ ওঠবে সেটিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

আল আরাবিয়ার জানিয়েছে, আমিরাত এস্ট্রোনমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টর ইব্রাহিম আল-জারওয়ান চাঁদ ওঠার ব্যাপারে বলেছেন, ‘রমজান মাসের পূর্ণ চাঁদ দেখা যাবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে। অপরদিকে শাওয়াল মাস অর্থাৎ ঈদের চাঁদের জন্ম হবে ওই একই দিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে। ওইদিন সূর্যঅস্ত যাওয়ার ২২ মিনিট পর্যন্ত চাঁদটি দেখা যাবে।

মানে তার হিসাব অনুযায়ী, আগামী ২১ এপ্রিল সৌদি আরব ও আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

যদি আরব আমিরাত সরকার ওইদিন চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে ঈদুলি ফিতর উদযাপনের ঘোষণা দেয়, তাহলে দেশটির বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন।

এদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে এক মাসের সিয়াম-সাধনা শেষ করেন বিশ্বের সকল মুসলিম। শাওয়ালের প্রথম দিন ঈদ উদযাপন করেন তারা। সূত্র: আল আরাবিয়া

একই রকম সংবাদ সমূহ

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ