শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশিক্ষণ নিতে ভুটানের ডাক্তার আসবেন বাংলাদেশে : স্বাস্থ্যমন্ত্রী

ভুটানে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট বানিয়ে দেবে বাংলাদেশ। এজন্য দেশটির ডাক্তার ও নার্সরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এর আগে সকালে এ ইনস্টিটিউট পরিদর্শন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভুটানের রাজা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ আজ আমাদের হাসপাতালে প্রথম আসেন। তারা অনেকক্ষণ ছিলেন। হাসপাতালটি ঘুরে দেখেছেন, বিভিন্ন ওয়ার্ড দেখলেন, বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আমাদের সঙ্গে আলাপ করলেন।’

তিনি বলেন, ‘ভুটানের রাজার সঙ্গে যেটুকু কথা হয়েছে আপনারা জানেন গতকাল আমরা একটা চুক্তি স্বাক্ষর করেছি যে ভুটানে আমরা একটি বার্ন ইউনিট বানিয়ে দেব, বার্ন ও প্লাস্টিক সার্জারি। সেই আদলেই আমাদের মেইন কথা। আমরা ওখানে কি কার্যকলাপ করব, আমরা যেটা উনাকে বলেছি ডাক্তারদের ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম করব। ভুটান থেকে ডাক্তাররা আমাদের দেশে আসবে, নার্সরাও আমাদের দেশে আসবে। আমাদের এ হাসপাতালে ট্রেনিং নেবে।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘ভুটানের রাজা এত খুশি হয়েছেন, আমাদের ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন। উনি বলেছেন যে আমি এত খুশি হয়েছি যে এরকম প্রোগ্রাম ভবিষ্যতে আরও করব এবং এটাও শেষে বলে গেছেন আবার যখন বাংলাদেশে আসব। আমি আবার এ হাসপাতাল দেখতে আসব।’

হাসপাতালটি কখন চালু করা যাবে– জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ ভুটানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো। উনারা একটি জায়গা ঠিক করে আমাদের জানাবেন। তারপর হয়ত আমরা যাব। এরপর গিয়ে দেখব যে জায়গাটি কোথায়। কাজ শুরু করতে তো সর্বনিম্ন দুই বছর লাগবেই।’

তিনি বলেন, ‘শুধু এটাই নয়, মেডিসিন, সার্জারিসহ সব জায়গায় যেন আমরা একটা ভালো সম্পর্ক করতে পারি, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি সেটিই বলছি।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আর আমাদের সায়মা ওয়াজেদ কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছেন। উনার সঙ্গে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়। সেই বৈঠকে আমরা কীভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নতি করতে পারি, আমাদের ভ্যাকসিন প্ল্যান যেটা আছে সেটা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটি প্রতিনিধি দল আসবে, অন্যান্য কথাবার্তাও হয়েছে; যাতে আমরা হেলথ সিস্টেমটাকে আরও উন্নত করতে পারি।’

সায়মা ওয়াজেদ এ হাসপাতাল দেখে খুব খুশি হয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘উনি আমাকে বললেন যে আরও কীভাবে উন্নতি করতে পারি, বাইরে বার্ন ইউনিট কীভাবে বাড়াতে পারি, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো সহায়তা লাগে, উনারা করবেন।’

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী