শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের প্রস্তাব না মানায় অপহরণ হয় ব্রাহ্মণবাড়িয়ার সেই তরুণী

প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ফিল্মি কায়দায় প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ও মূল পরিকল্পনাকারী জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলোচিত ফিল্মি কায়দায় এসএসসি পরীক্ষার্থী অপহরণের ঘটনায় প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী জসীম উদ্দিনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করা হয়।

এসময় অপহরণকারীরা ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে একইদিন সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর এলাকায় নামিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়ীয়া সদর থানায় জসীম উদ্দিনসহ ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে, র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আজ ভোরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী জসীম উদ্দিনকে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন (জসিম উদ্দিন) মধ্যপ্রাচ্যে ছিলেন। ওই তরুণীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। স্কুলে যাওয়া ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার সময় জসীম উদ্দিন প্রায়ই তরুণীকে উত্যক্ত করত। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ওই তরুণীকে অপহরণসহ বিভিন্ন ভয়-ভীতি দেখায়।

ঘটনার দিন ওই তরুণী স্কুল শেষে বাসায় ফেরার পথে জসীম ও তার কয়েকজন সহযোগী (ইরফান এবং আশিক) জোরপূর্বক টেনে হিচঁড়ে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যায় এক নিকটাত্মীয়ের বাসায় নিয়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও এলাকায় জানাজানি হলে জসীম উদ্দিন ওই তরুণীকে রাত ৮টায় নির্জন জায়গায় ছেড়ে দেয় এবং গ্রেফতার এড়াতে জসিম উদ্দিন রাজধানীর বাড্ডায় তার নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপন করেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা জানা গেছে, গ্রেফতার জসীম উদ্দিন প্রাইভেটকারটি তার এক আত্মীয়ের থেকে ভাড়া নেয়।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী