বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরে সড়কে ঝরল ৮ প্রাণ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন ও ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, ফরিদপুর সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ সময় আহত হন শিশুসহ ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও চারনের মৃত্যু হয়।

এদিকে জেলার ভাঙ্গা উপজেলার বিশ্বরোডে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ