শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামী নয়, অনন্য মামুনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মিথিলা

ছোট পর্দার জপ্রিয় মুখ হলেও এতদিন সিনেমায় অভিনয় করা হয়নি আলোচিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। তবে তার চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে আলোচনা অনেক দিনের।

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর এ আলোচনা আরও জোরালো হয়েছিল। ধারণা করা হয়েছিল, স্বামী পরিচালক হওয়ার সুবাদে তার ছবিতে হয় তো অভিনয় করার সুযোগ হতে পারে মিথিলার। এ নিয়ে মিথিলা ও সৃজিতকেও একাধিকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

কিন্তু এবার সত্যি সত্যি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। তবে স্বামীর পরিচালনায় নয়; অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।

শনিবার এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুজনই। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন নিজেই।

তিনি বলেন, চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি। কিছুদিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারব।’

‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। থ্রিলার গল্পে এটি নির্মিত হবে।

সম্প্রতি মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে। অ্যাকশন-থ্রিলার ঘরনার সিরিজটি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন আরিফিন শুভ ও চঞ্চল চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী