বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবাজারের মালামাল নিয়ে ফুটপাতে বসায় দাম কম বলছেন ক্রেতারা

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী ফুটপাতে চৌকি পেতে ব্যবসার চেষ্টা করছেন। তবে ক্রেতারা দাম কম বলছেন বলে জানান তারা।

রোববার (০৯ এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা হয় গণমাধ্যমের। এ সময় তারা বলেন, ঈদের আগ পর্যন্ত যতটুকু পারা যায় ক্ষতি পুষিয়ে নিতে মালামাল বিক্রি চালু রাখবেন তারা। শনিবার থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ কাজ শুরু করেছেন।

তবে ফুটপাতে বসার কারণে ক্রেতারা কম দাম বলছেন বলে দুঃখ প্রকাশ করেছেন অনেক বিক্রেতা। তাই বিক্রি খুব একটা হচ্ছে না বলে জানিয়েছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা।

এদিন সকাল থেকে বঙ্গবাজার থেকে ভস্মীভূত মালামাল সরানোর কাজ করছে সিটি করপোরেশন। তবে সেটি সরাতে বেশকিছুটা সময় লাগছে। ব্যবসায়ীরা বলছেন, যত দ্রুত সম্ভব বঙ্গবাজারে আবারও বসার সুযোগ চান তারা।

এদিকে শনিবার সব ব্যবসায়ীর ক্ষতিপূরণ নিশ্চিতে তালিকা তৈরি ও ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে দোকান মালিক সমিতি ও জেলা প্রশাসন। দোকান মালিক সমিতি সভাপতি হেলাল উদ্দিন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল, সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০৯৪০৬৬০৩১ আইএফসি ব্যাংকের এ নম্বর জানিয়ে সাহায্য পাঠানোর অনুরোধ জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমান-বিজিবি, আনসার ও পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর। আর পুরোপুরি আগুন নেভাতে ৭৫ ঘণ্টা পর অর্থাৎ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায়।

বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
সূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে