বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মস্কো উৎসবে ‘পেয়ারার সুবাস’, জয়ার উচ্ছ্বাস

নূরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’। লম্বা সময় ধরে শেষ হয়েছে সিনেমাটির কাজ। এর মূল চরিত্রে আছেন জয়া আহসান।

৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্চে সিনেমাটি। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে ’পেয়ারার সুবাস’। এমনটাই জানা গেছে উৎসব কর্তৃপক্ষ সূত্রে।

২০ এপ্রিল পর্দা উঠবে ৪৫তম মস্কো উৎসবের। আসর চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। ‘পেয়ারার সুভাস’ প্রিমিয়ার হবে ২৬ এপ্রিল। মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’ ছাড়া থাকছে আরও ১১টি সিনেমা।

মস্কো উৎসবে ‘পেয়ারার সুবাস’ জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী জয়া আহসান।

ফেসবুকে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, আমার অন্যতম পছন্দের কাজ, নূরুল আলম আতিক পরিচালিত ছবি ‘পেয়ারার সুবাস’ ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে, ১৪+ সিকোয়েল, দ্য ডেড ম্যানস ব্রাইড, ফার্স্ট লাভ, প্যারাডাইস লস্টসহ ১২টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ছবির সঙ্গে নির্বাচিত। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই সম্মানীয় চলচ্চিত্র উৎসবের সঙ্গেই।’

জয়া আরও লেখেন, এই খবরে বিশেষভাবে আপ্লুত আমরা। ‘পেয়ারার সুবাস’ এক ভিন্নধর্মী বাংলা ছবি, বিশ্বের দরবারে এই ছবির অভিযান আরও উজ্জ্বল হোক, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে জানাই শুভেচ্ছা নিরন্তর।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

এর আগে ৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হয়ে বাজিমাত করেছিলেন যুবরাজ শামীম। নিজের প্রথম সিনেমা ‘আদিম’ দিয়ে মস্কো জয় করেছিলেন তিনি। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড ঘরে তুলেছিল ‘আদিম’। এবারের আসরে জুরি হিসেবে থাকছেন যুবরাজ শামীম।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর