শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড় দরপতনের মধ্যে স্বর্ণ

গেল সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। এ নিয়ে টানা দুই সপ্তাহ স্বর্ণের দামে বড় পতন হলো। এতে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে দরপতন হয়েছে রূপারও। স্বর্ণ ও রূপার পাশাপাশি বড় দরপতন হয়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের।

গত এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ। রূপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। অপরদিকে প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ।

মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

১২ জানুয়ারি অনুষ্ঠিত বাজুসের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে।

পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা করে বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা।

বাংলাদেশে স্বর্ণের দাম কমানোর পর বিশ্ববাজারে কয়েক দফা দাম কমেছে। গেল সপ্তাহের শেষ কার্যদিবস প্রতি আউন্স স্বর্ণের দাম ৩৫ দশমিক ৪৯ ডলার কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৬৭ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭৩৪ দশমিক ৩৯ ডলারে নেমে এসেছে। আগের সপ্তাহে স্বর্ণের দাম কমে ২ দশমিক ১৪ শতাংশ। টানা দুই সপ্তাহের এই পতনে আট মাসের মধ্যে স্বর্ণের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।

এর আগে গত নভেম্বর মাসে স্বর্ণের দাম কমেছিল ৮ দশমিক ২০ শতাংশ। আর ফেব্রুয়ারিতে স্বর্ণের দাম কমল ৫ দশমিক ৯৪ শতাংশ যা একক মাস হিসেবে নভেম্বরের পর দ্বিতীয় সর্বোচ্চ।

অপরদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৭৪ শতাংশ কমার মাধ্যমে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে রূপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। এতে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬৬ ডলার। এই দরপতনের পরও মাসের ব্যবধানে বিশ্ববাজারে রূপার দাম বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে স্বর্ণ ও রূপার দরপতনের সঙ্গে গেল সপ্তাহে বড় পতন হয়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স প্লাটিনামের দাম ২৭ দশমিক ৫৮ ডলার কমে ১ হাজার ১৮৮ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। এই দরপতনের ফলে সপ্তাহের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ। তবে মাসের ব্যবধানে দামি এই ধাতুর দাম বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…