মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনা দলে যে পরিবর্তন আসছে

নক আউট পর্বে ভালোই দুশ্চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে বাজে খেলে হারটাই আর্জেন্টিনার সব হিসাব এলোমেলো করে দিয়েছে।

মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা। তবে পরের রাউন্ডে যেতে হলে পোল্যান্ডকে হারাতেই হবে আর্জেন্টিনাকে। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই।

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা রক্ষণভাগে যে চারজনকে খেলিয়েছিল তারা হলেন রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক নিকোলাস তালিয়াফিগো, দুই সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি।

ওই ম্যাচে দুই গোল হজম করার পর মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে বদলে ফেলা হয় তিন ডিফেন্ডারকে। শুধু নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখেন। লেফটব্যাকে আসেন মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্টিনেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর খবর, আগামীকালও মন্তিয়েল-মার্টিনেজ-ওতামেন্দি-আকুনিয়া এই চার ডিফেন্ডারের ওপরই আস্থা রাখবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।

মাঝমাঠে প্রথম ম্যাচের একাদশে ছিলেন রদ্রিগো দি পল-লিয়ান্দ্রো পারেদেস-পাপু গোমেজ। পরের ম্যাচে দি পলকে রেখে বদলে ফেলা হয় বাকি দুজনকে। পারেদেস ও গোমেজের জায়গায় আসেন গুইদো রদ্রিগেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে ওই ম্যাচেই গুইদো রদ্রিগেজের বদলি নেমে গোল করেছিলেন এনজো ফার্নান্দেস।

টিওয়াইসি স্পোর্টসের খবর, পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন এনজো ফার্নান্দেস। সে ক্ষেত্রে হয়তো বেঞ্চে বসে ম্যাচ শুরু করবেন গুইদো রদ্রিগেজ। ম্যাক আলিস্টার থাকতে পারেন শুরু থেকেই।

আক্রমণভাগে যথারীতি আনহেল দি মারিয়া-লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজই খেলবেন। তবে মার্টিনেজের বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। গোলবারের নিচে তো যথারীতি দিবু মার্টিনেজ থাকবেনই।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর