বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

আগামী দশ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছ জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১ কোটি ৫০ লাখ ইউরো দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সহযোগিতার আওতায় ক্ষুদ্র জাতিসত্তা, নারী ও যুবসমাজকেও অন্তর্ভুক্ত করা হবে এবং একটি বহুপক্ষীয় অংশীদারিত্বমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ক খাতে জার্মানির ধারাবাহিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানির দক্ষতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেয়ারও প্রস্তাব দেন।

বৈঠকে উভয় পক্ষ নদী পরিষ্কার, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করে। টেকসই উন্নয়ন প্রকল্প, সবুজ প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

নিজ দল থেকে মমতার বিদায়, তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এক সময় যা কল্পনাতেও ভাবা কঠিন ছিল, শেষবিস্তারিত পড়ুন

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গেবিস্তারিত পড়ুন

  • পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • এই বাজেট সবার জন্য: অর্থমন্ত্রী
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • মমতার বিরুদ্ধে জোট করেছেন সায়নী ঘোষসহ ১৯ তৃণমূল এমপি!
  • ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
  • জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী